কোয়েল মল্লিক, বর্তমানে তিনি দুই সন্তানের মা। শশুরবাড়ি-বাপেরবাড়ি, স্বামী, সন্তান নিয়ে একেবারে ঘোরতর সংসারী অভিনেত্রী। সন্তানদের সামলাতে গিয়ে একটু হলেও ছবি করার সংখ্যা কমেছে রঞ্জিত কন্যার। তবে, বাংলার দর্শকদের কাছে তিনি বরাবরই পছন্দের অভিনেত্রী। তাই, সিনেমার সংখ্যা কমলেও যখনই তাঁর ছবি রিলিজ হয় তখনই তাঁর অনুরাগীরা হয় হলমুখী।
ব্যাক্তিগতভাবে, অভিনেত্রীকে যেসব তাঁর সহকর্মীরা চেনেন তাঁরা জানেন তিনি ঠিক কতটা কথা বলতে পছন্দ করেন? আর, এই গুনের মাধ্যমেই তিনি শুটিং সেট মাতিয়ে রাখেন। তবুও নাকি, তাঁর কাছাকাছি থাকতে ভয় হয় বাবা রঞ্জিত মল্লিকের? হ্যা, ঠিক শুনেছেন। একবার এক টেলিভিশন শোয়ে মিষ্টিভাষী অভিনেত্রীর বদভ্যাস সবার সামনে তুলে ধরলেন কোয়েলের বাবা, যা শুনলে অবাক হবেন।
একবার এক টক শোয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানান, কোয়েল নাকি তৈরি হতে গিয়ে বড্ড দেরি করে। এই কথা বলা মাত্রই কার্যত সবার সামনে বাবাকে চুপ করানোর চেষ্টা করেন অভিনেত্রী। এই শোয়ের সঞ্চালক ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়। যদিও হাসতে হাসতে রঞ্জিত মল্লিক জানান, এই দোষ তিনি কখনোই শুধুমাত্র তাঁর মেয়েকে দেবেন না, বরং তিনি জানালেন এই দোষ কোয়েল তাঁর মায়ের কাছ থেকে পেয়েছে। কিংবদন্তি অভিনেতার পত্নীরও নাকি এই একই অভ্যাস রয়েছে।
রঞ্জিত মল্লিকের এই স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বজায় যায় যে তিনি কতটা স্পষ্টবাদী। এমনকি, কোয়েল স্টারকিড হওয়া সত্ত্বেও রঞ্জিত মল্লিকের সাহায্য ছাড়া একের পর এক ছবিতে অভিনয় দক্ষতায় তিনি নিজেকে প্রমাণ করেছে। প্রসঙ্গত, বাংলা ইন্ডাস্ট্রিতে দেব, জিৎয়ের মতো সুপারস্টারদের সঙ্গে কাজ করে একাধিকবার লাইম লাইটে এসেছেন। অভিনেত্রীর অভিনীত '100%লাভ', 'শুভদৃষ্টি', 'পাগলু ২', 'সাগরদ্বীপে যকেরধন', 'নাটের গুরু', 'মিতিন মাসি', 'ঘরে & বাইরে', 'ককপিট' আরো অনেক ছবির মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। অভিনেত্রীকে মূলধারার ছবি ছাড়াও আরও অন্যান্য সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে।