Calcutta Television Network

১০ বছর পর ছোট পর্দায় ফিরছে রণিতা দাস! কোন লুকে ধরা দেবে অভিনেত্রী?

'ধন্যি মেয়ে', এক সময়ের এই সিরিয়াল বাংলার দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু, তখনকার সেই ধন্যি মেয়েকে আজ আর সেইভাবে পর্দায় দেখা যায় না। সেই ধারাবাহিকের অভিনেত্রীর নাম রণিতা দাস। তবে, অভিনেত্রী অন্য কোনো সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করলেও 'ইষ্টিকুটুম' ধারাবাহিকের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও অভিনেত্রীকে কোনো অনুরাগীরা বাইরে দেখতে পেলে তাঁকে 'বাহা' নামেই ডাকে। এখন অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘দেবী’ নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। 

অন্যদিকে আবার টেলি পাড়ার জোর গুঞ্জন দীর্ঘ ১০ বছর পর আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। তাঁকে ফেরানোর নেপথ্যে রয়েছেন কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়। তবে, এই গুঞ্জন আদৌ কি সত্যি? এই বিষয় নিয়েই কোনো মুখ খুলতে চাননি রণিতা ও লীনা। তবে, সূত্রে খবর অভিনেত্রীর নাকি লুক সেট হয়ে গেছে। কিন্তু, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রণিতার পাশাপাশি আরও অনেক অভিনেতা-অভিনেত্রীদেরই লুক টেস্ট চলছে। এখনও এই ধারাবাহিকের নায়ক কে হবে, তা জানা যায়নি। 

প্রসঙ্গত, স্টার জলসার বিশেষ শো  ‘হচ্ছেটা কী’তে রণিতা দর্শকদের কাছে ধরা দিয়েছিল সেই বাহার বেশেই। এমনকি, এতগুলো বছর বাদে চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত চলেন 'বাহামণি' রূপেই। এইসব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, তবে কি লীনা গঙ্গোপাধ্যায় অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনতে চাইছেন? এদিকে আবার শোনা যাচ্ছে, লেখিকা লীনার ভাণ্ডারে একটি নতুন পারিবারিক গল্প রয়েছে, সে খবর একেবারে সত্যি। বাহার পাঠ রণিতা চোকালেও তাঁকে ওই বেশে এখনো ভুলতে পারেনি সিরিয়াল প্রেমীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, 'বাহা' এখনও সবদিক থেকে ট্রেন্ডিংয়ে রয়েছে। সমাজমাধ্যমেও, বাহাকে নিয়ে চর্চা চলে। তবে, এ কথা ঠিক যে ছোট পর্দায় নতুন রূপে বাহা অর্থাৎ রণিতাকে দেখার জন্য উৎসাহী হয়ে রয়েছে দর্শকরা।

শেয়ার করুন