Calcutta Television Network

জানেন কি, ধনু রাশির মানুষেরা কেমন হয়? বাস্তবতাকে কতটা মেনে চলে এই রাশির মানুষ?

মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি। মকর রাশি হলো পাহাড়ে চড়ার প্রতীক। ধীর, স্থির কিন্তু অটল। চূড়ান্ত সাফল্য অর্জন না করে থামার প্রশ্নই আসে না। এই রাশির চরিত্রগত বৈশিষ্ট্য বলতে এঁরা খুব দায়িত্বশীল ও পরিশ্রমী হয়। যেকোনো কাজে পূর্ণ নিষ্ঠা ও ধৈর্য নিয়ে এগোয়। এরা “দায়িত্ব” শব্দটার প্রতিমূর্তি। এই রাশির জাতক-জাতিকারা যেকোনো কিছুতেই লক্ষ্যনিষ্ঠ ও সংগঠিত হয়। অর্থাৎ, সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে চলতে জানে। সময় ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ। এঁরা বাস্তববাদী চিন্তাধারা নিয়ে চলে। অর্থাৎ, বাস্তবতা সম্পর্কে সচেতন থাকে, অযথা অলীক কল্পনায় ভেসে না। এঁরা খুব নির্ভরযোগ্য হয়, অন্যদের পাশে থাকে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এই রাশির মানুষেরা নেতৃত্বগুণ সম্পন্ন হয়।

আচরণগত দিক থেকে এই রাশির জাতকেরা খুব গম্ভীর স্বভাবের হয়। অতিরিক্ত আবেগপ্রকাশ কম। তুলনামূলকভাবে সংরক্ষিত, খুব সহজে নিজের ব্যক্তিগত দিক খুলে বলে না। এঁরা নিজের আদর্শ ও নিয়ম মেনে চলে, এবং তাতে গর্বও করে। আর এঁদের জীবনের দুর্বলতার দিক বলতে অতিরিক্ত কাজপ্রিয়তা হয় তাই, মাঝে মাঝে মানসিক চাপ আনতে পারে। আবেগ প্রকাশের অভাবে সম্পর্ক জটিল হতে পারে। নিজের মত ধরে রাখতে গিয়ে অন্যদের মতামত উপেক্ষা করতে পারে। 

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাশির কিছু ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে এঁরা খুব পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ হয়। লক্ষ্য ঠিক করলে তাকে অর্জনের জন্য অসম্ভব নিষ্ঠায় কাজ করে। এঁরা দায়িত্বশীল ও বাস্তববাদী হন। জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে পারে, বাস্তবতাকে সম্মান করে। এঁরা ধৈর্যশীল ও স্থিতিশীল হয়। ঝড়-ঝঞ্ঝায়ও ধৈর্য ধরে থাকে, হুটহাট কিছু করে না। কোনো দলের মধ্যে নেতৃত্ব দিতে সক্ষম, স্বভাবসুলভ শৃঙ্খলা রক্ষা করে।সুশৃঙ্খল ও সংগঠিত হয়। কারণ, সময় ব্যবস্থাপনা ও কাজের পরিকল্পনায় দক্ষ। আর, নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে এঁরা খুব অতি গম্ভীর ও আবেগহীন ভাব অর্থাৎ, অনুভূতি প্রকাশে একটু কৃপণতা থাকে। এঁরা স্বাধীন মতবাদী ও একগুঁয়ে হয়। নিজের পদ্ধতিতেই চলতে চায়, অন্যদের কথা কম শুনে। কখনো অতিরিক্ত কর্মপাগল তাই কাজের মাঝে ব্যক্তিগত জীবন হারিয়ে যেতে পারে। কখনো-কখনো ছোট বিষয়ে চুপচাপ হয়ে যায়, ভেতরে ভেতরে কষ্ট পায়।

শেয়ার করুন